মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় পুলিশের এক বিশেষ সাঁড়াশি অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ।
আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এসব তথ্য বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান মুরাদ (পিপিএম)।
তিনি জানান, বগুড়াকে অপরাধমুক্ত রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে বগুড়া জেলা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স